সৌভিক পোদ্দার, ঝিনাইদহ :
ঝিনাইদহে শৈলকূপা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭(সাত)জন জুয়াড়ী আটক করেছে শৈলকূপা থানার পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২ (বার)টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নে হেতামপুর গ্রাম থেকে জুয়াড়ীদের কে হাতে নাতে আটক করা হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্যা জানান, হেতামপুর গ্রামের জনৈক আসাদের চায়ের দোকানে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় ৭ (সাত) জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে নগদ ৮,৯৪০ (আট হাজার নয়শত চল্লিশ) টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আটক ব্যক্তিদের আজ সকালে যথাযথ পুলিশ পাহারায় ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page