নিজস্ব প্রতিনিধি :
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম গতকাল রোববার জেলার রামপাল উপজেলার বাইনতালা ইউনিয়নের হরিখোলা পাবলিক পূজা মন্দিরে এবং মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া রিগান মাঠে সনাতনী ধর্মাবলম্বীদের নাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন।
তিনি সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভক্তদের বলেন, এই পবিত্র নাম যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সনাতন ধর্মের প্রধান শিক্ষা হলো মানবতা, সত্য, ন্যায়বিচার এবং সকলের প্রতি ভালোবাসা। এই নাম যজ্ঞ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা এবং ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার এক অনন্য মাধ্যম।
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। আমাদের প্রত্যাশা, আপনারা আপনাদের ধর্মীয় উৎসব, পূজা ও আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করবেন। সরকার সর্বদা সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন,আমি বিশ্বাস করি, এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও সম্প্রীতিকে আরও শক্তিশালী করবে। আসুন আমরা সবাই মিলে সম্প্রীতির এই বন্ধনকে আরও দৃঢ় করি এবং একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি। আমি আপনাদের সকলের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page