সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জ্যেষ্ঠ সাংবাদিক সোহেল খানের মেয়ে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার বিকালে মোটরসাইকেল যোগে যাতায়াতের সময় এক সড়ক দুর্ঘটনার শিকার হন সোহেল খানের মেয়েসহ মোট চারজন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সোহেল খানের মেয়ের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লায় রেফার করেন।
সাংবাদিক সোহেল খান তার মেয়ের জীবন রক্ষায় এবং দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, বন্ধুবান্ধব ও নবীনগর বাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল দুঃখ প্রকাশ করে সৃষ্টি কর্তার নিকট দ্রুত
সুস্থতার জন্য প্রার্থনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page