নিজস্ব প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে শহরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়ে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। প্রধান এ জামাতে ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মুহাম্মদ মুজিবুল হক।
এরপর সকাল সাড়ে ৮টায় একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ। এছাড়াও দিনব্যাপী জেলার বিভিন্ন মসজিদে পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসল্লি এ মোনাজাতে অংশ নেন।
ঈদের জামাত ও মোনাজাতে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর এস এম আবদুস ছালাম আজাদ, নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের জনগণ।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page