
নিজস্ব প্রতিনিধি :
জেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ সকাল ৮ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার বিভিন্ন ঈদগাহে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে সুনামগঞ্জ শহরে ১৬টি ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলার প্রধান ঈদের জামাতে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে ইমামতি করেন সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান। সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৌর শহরের বিভিন্ন মহল্লা থেকে মুসল্লিরা নামাজ আদায় করেন। এছাড়াও কেন্দ্রীয় ঈদগাহের পার্শ্ববর্তী কেন্দ্রীয় মডেল মসজিদ প্রাঙ্গণে একই জামাতে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
ঈদের জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page