নিজস্ব প্রতিনিধি :
আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল-ফিতরের দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ঈদের পরদিন থেকে আবার যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে।’
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page