
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খুলনার রূপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদ মোবারক এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং সবার প্রিয় 'গ্রাম ডাক্তার' মোঃ গোলাম রব্বানী।
রামনগর ও রহিমনগর গ্রামবাসীর কাছে তিনি এক অতি পরিচিত ও বিশ্বস্ত নাম। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সর্বদা সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে, ১ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের যেকোনো বিপদে-আপদে সবার আগে ছুটে যান তিনি। হোক তা গভীর রাতের চিকিৎসাসেবা বা সামাজিক কোনো সমস্যা, মোঃ গোলাম রব্বানীকে সবসময় পাশে পায় এলাকাবাসী। তার এই নিঃস্বার্থ পরোপকারী মানসিকতা তাকে ওয়ার্ডের মানুষের ভালোবাসার পাত্র করে তুলেছে।
এক ঈদ শুভেচ্ছাবার্তায় মোঃ গোলাম রব্বানী বলেন, "ঈদ মানে আনন্দ, ঈদ মানে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি। রামনগর ও রহিমনগরসহ আমার ১ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্যের মতো। তাদের যেকোনো বিপদে সবসময় আমার সাধ্যমতো পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। ঈদুল ফিতর বিশেষ ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর ও আদর্শ সমাজ গড়ে তুলি। ওয়ার্ডবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করি।"
তার এই নিরলস জনসেবা এবং ত্যাগের দৃষ্টান্তের কারণে এলাকাবাসী তাকে আগামী দিনের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখছেন এবং তার সাফল্য কামনা করছেন এলাকাবাসী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page