
শানু :
১৭ই মার্চ ১১.৩০মিনিটে উত্তরা-৫৩নং ওয়ার্ড(নল বুক)এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত,ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদেক,শিল্পপতি নাজিম,রফিক,সোহেল,কৃষক দলের আনোয়ার,হারুন,যুবদলের রায়হান,শ্রমিক দলের সুমন,মহিলা দলের শিখা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাননীয় সংসদ সদস্য ঢাকা-১৮আসনের(এমপি)এস এম জাহাঙ্গীর হোসেন।সৌজন্যে ছিলেন-৫৩ নং ওয়ার্ডের কাউন্সিল-পদপ্রার্থী আতিকুর রহমান (আতিক)।
বিপুল সংখ্যক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এই অনুষ্ঠানে,গরিব এবং অসহায় মানুষের মাঝে এর উপহার সামগ্রী বিতরণ করা হয়।উপহার সামগ্রী মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।উপহার সামগ্রী পেয়ে গরিব এবং অসহায়দের মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
৫৩ নং ওয়ার্ডের কাউন্সিল পদ প্রার্থী আতিকুর রহমান(আতিক)এর নিজ বাসা উত্তরা(নল বুক)এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে,আতিকুর রহমান (আতিক)সহ অন্যান নেতৃবৃন্দ গন অসহায় মানুষের পাশে থাকার আগ্রহ নিয়ে বক্তব্য প্রদান করেন।আরো বক্তব্য প্রদান করেন,মাননীয় সংসদ সদস্য ঢাকা-১৮ আসন (এম পি)এস এম জাহাঙ্গীর হোসেন।উক্ত অনুষ্ঠানে তিনি বলেন,(বিএনপি)"যা বলে তা করে" ফ্যামিলি কার্ড বিতরণের কথাও বলেন তিনি।
নব নির্বাচিত হয়েছেন এক মাস আর এই এক মাসে(নল বুক)এ চার হাজার পরিবারের মধ্যে ৩৭হাজার পরিবারকে সহযোগিতা করেছেন।ধাপে ধাপে তিনি আরো সবাইকে সহযোগিতা করার কথা বলেন,সবাইকে ধৈর্য ধরতে বলেন।
এছাড়া তিনি কৃষক কার্ড,হেলথ কার্ড, ইমাম-মুয়াজ্জিন দের বেতন-ভাতা নিয়ে কথা বলেন।জনগণের ভোটে তাকে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।তিনি জন গনের ভোটে নির্বাচিত(এমপি)এবং মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পাশে থাকার আশা প্রকাশ করেন(জনগণকে সহযোগিতা করা এবং জনগণের পাশে থাকাই মূল দায়িত্ব)।ইতোমধ্যে তিনি খাল খনন কর্মসূচি পালন করেছেন এবং আশকোনার জলাবদ্ধতা থেকে জনগণকে মুক্ত করার মত ও ব্যক্ত করেন।এলাকাভিত্তিক স্কুল,কলেজ,মাদ্রাসা নির্মাণ সহযোগিতা করার কথাও বলেন। তিনি আরো বলেন,ইতিমধ্যে প্রতিটি নির্বাচিত আসনে-১০ লক্ষ টাকা চলে এসেছে,প্রতিটি টাকার হিসাব তিনি জনগণের উপর ছেড়ে দেন এবং জনগণকে পই পই করে টাকা বুঝে নেওয়ার কথা বলেন।সরকার থেকে সহযোগিতা পাক বা না পাক তিনি যে, জনগণের পাশে আছেন এবং তার কর্মীরা তা প্রকাশ করেন।
সবশেষে,তিনি মরহুম প্রধানমন্ত্রী জিয়াউর রহমান এর জন্য দোয়া প্রার্থনা করেন খালেদা জিয়া মহিলাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন জনগণের কাছে তুলে ধরেন,নিজের জন্য এবং তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page