প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
রূপসা আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খান রাজু আহমেদের ৭টি গ্রামে ঈদ সামগ্রী বিতরণ

এসএম নুর ইসলাম :
খুলনা রূপসায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৫০০টি অসহায় পরিবারের মাঝে থ্রি-পিস ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে আইচগাতী শোলপুরে নিজ বাড়ির উঠানে এই কার্যক্রমের আয়োজন করা হয়।
আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার খান রাজু আহমেদের পক্ষ থেকে আইচগাতী দিয়াড়া, মিল্কি দিয়াড়া, রাজাপুর, শিড়াগাতী, দূর্যনিমহল ও শোলপুরসহ মোট ৭টি গ্রামের অতিদরিদ্র পরিবারের মাঝে একটি করে থ্রি-পিস এবং ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
এ সময় ইঞ্জিনিয়ার খান রাজু আহমেদ আইচগাতী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন এবং আগামী দিনে সবার সহযোগিতা কামনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬