
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত চালকের নাম আশিক (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা পশ্চিমপাড়া গ্রামের ইরা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আশিক অটোরিকশা নিয়ে যাত্রীসহ আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। মালিহাতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন এবং ঘাতক কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। বর্তমানে কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
"আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page