
সানু
রাজধানীর উত্তরা কামারপাড়ায় বাবর আলী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ২টা ৩০ মিনিটে কামারপাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই হাজার গরিব-দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মো. সেকান্দার হোসেন, হাজী জসীমউদ্দীন, হাজী মো. জহিরুল ইসলাম, হাজী আনিসুর রহমান, হাজী শফিকুল ইসলাম, হাজী মিজান, হাজী আরিফুর রহমান, হাজী মনির হোসেন, হাজী সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম বাবর আলীর স্মরণে প্রতিষ্ঠিত বাবর আলী ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এর মাধ্যমে অন্তত দুই হাজার অসহায় ও দরিদ্র পরিবার ঈদ উপলক্ষে সহায়তা পেয়ে উপকৃত হয়। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের সৌজন্যে ছিলেন ঢাকা-৫৪ নম্বর আসনের কাউন্সিল পদপ্রার্থী হাজী মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অতীতে তার বিরুদ্ধে বহু মামলা হয়েছে, কিন্তু এলাকার উন্নয়নের কাজ থেকে তিনি কখনো পিছিয়ে যাননি।
তিনি জানান, কামারপাড়ায় তার উদ্যোগে অন্তত ১৬টি সড়ক নির্মাণ করা হয়েছে এবং এলাকায় মাদকবিরোধী আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতে কাউন্সিলর নির্বাচিত হলে তিনি কিশোর গ্যাং ও মাদক নির্মূলে আরও কঠোর ভূমিকা পালন করবেন বলেও অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও এমন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শেষে হাজী মো. জহিরুল ইসলাম উপস্থিত সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে চাই বলেই আমাদের এই ছোট্ট উদ্যোগ।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page