
জহুরুল ইসলাম জপি, শেরপুর :
শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ।
রোববার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত প্রশাসকেরা তাঁদের দায়িত্ব পালন করবেন। তাঁরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সংযোজিত ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তাঁরা ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।
এবিএম মামুনুর রশীদ পলাশ শেরপুর জেলা বিএনপির স্থগিত হওয়া কমিটির সদস্য সচিব ছিলেন। পাশাপাশি তিনি শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে তাঁকে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page