
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহে কৃষক দল নেতা তরু হত্যা মামলার প্রধান আসামি মনোয়ার হোসেন কে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার বিকালে পৌর এলাকার হামদহ আলহেরা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের হামদহ আলহেরা পাড়ায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। সেখান থেকে তরু হত্যা মামলার প্রধান আসামি মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তখন তারা গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
উল্লেখ্য, শুক্রবার সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুরে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ (আট)নম্বর ওয়ার্ডের কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তরু মুন্সি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার পর তার ছেলে শিপন বাদী হয়ে শনিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় ৫১(একান্ন) জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩২।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page