
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি লিমিটেডের (এপিএসসিএল) দুইটি ইউনিটে শুক্রবার দুপুর থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে একটি ইউনিটে দ্রুততম সময়ের মধ্যে উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে। আরেকটি মেরামত করে চালু করতে তিন দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ওই দুটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এতে জাতীয় গ্রিডে প্রায় সাড়ে পাঁচশ ইউনিট সরবরাহ হ্রাস পেয়েছে। ওই দুটি ইউনিট মূলত সাড়ে আটশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। বিভিন্ন কারণে ওই দুটি ইউনিটে কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা গেছে, কম্পানির সচল পাঁচটি ইউনিটের মধ্যে বড় তিনটি ইউনিটে সাড়ে সাতশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিকট শব্দে চারশ মেগাওয়াট (নর্থ) ও চারশ মেগাওয়াট (ইস্ট) পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমে আসে।
এপিএসসিএল এর নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে দু’টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। কারিগরি দল ইউনিটগুলো চালুর জন্য কাজ শুরু করেছে।
৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি দ্রুত চালুর চেষ্টা চলছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটি সারতে অন্তত তিনদিন সময় লাগতে পারে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page