
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল এর পরিচালনা ও বাংলাদেশ স্কাউটস, গাইবান্ধা জেলার ব্যবস্থাপনায় ১১ মার্চ, ২০২৬ খ্রি. গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হল রুমে "প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়)" প্রকল্পের অর্থায়নে ৭১৭তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে৷
বাংলাদেশ স্কাউটস এর অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার জনাব মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত ওরিয়েন্টেশন কোর্সে কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেইনার জনাব মোছাঃ জিন্নাতুল ফেরদৌসী(অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক - চাচিয়া নওহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়) সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-
জনাব সুধীর চন্দ্র বর্মন (এএলটি)উপপরিচালক- বাংলাদেশ স্কাউটস, রংপুর।
জনাব মোঃ সাইফুল ইসলাম(এএলটি)সিনিয়র শিক্ষক -গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় গাইবান্ধা সদর গাইবান্ধা।
জনাব মোঃ সৈকত হোসেন(এএলটি)সহকারী পরিচালক-বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল।
জনাব শাহ মোঃশফিউর রহমান(এএলটি)প্রধান শিক্ষক-মজিদের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাঘাটা গাইবান্ধা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
জনাব মোছাঃ রাশেদা বেগম,কমিশনার- বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা।
জনাব মোঃ আব্দুল মালেক সরকার, জেলা সম্পাদক-বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা।
জনাব লক্ষণ কুমার দেব,
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাইবান্ধা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page