
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলিয়াবাদ মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে একটি চা দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় মুসলেম মিয়ার চা দোকানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা নাগাদ আলিয়াবাদ মার্কেটের মুসলেম মিয়ার চা দোকানে হঠাৎ বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন।
আগুনে চা দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং দোকানের ভেতরে থাকা মালামাল ভস্মীভূত হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেওয়া হলে কিছুক্ষণ পরে আসলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার ব্যস্ত সময়ে এই বিস্ফোরণ ঘটায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিলিন্ডার বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page