
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে শাহাজান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শাহাজান মিয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর বিজয়নগর থানার একটি মামলায় (জিআর-৫৩২/২৫) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। আজ শনিবার সকালের দিকে তিনি হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page