
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহে তেল নেওয়া কে কেন্দ্র করে পাম্পে কর্মচারীদের মার ধরে ফারদিন আহমেদ নীরব (২২)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত নীরব হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের আলিমুর রহমানের ছেলে।
নিহত নীরবের খালাতো ভাই সোহেল হোসেন জানায়, নীরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ফাস্ট ফুডের দোকান দিয়েছিল। সে ঝিনাইদহ শহরে মামার বাড়িতে থাকতো।
শনিবার রাতে কয়েকজন বন্ধুর সাথে শহরের সৃজনী পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যায়। এ সময় বোতলে তেল নেওয়া নিয়ে পাম্পের কর্মচারীদের সাথে নীরবের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পিছন থেকে নীরবকে লাঠি দিয়ে আঘাত করে। পরে সে মাটিতে লুটিয়ে পড়ে। নীরবের সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে শহরের ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গেলে পাম্পের কর্মচারীদের সঙ্গে নীরবের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ সময় পাম্পের এক কর্মচারী নীরবকে কানের নিচে সজোরে থাপ্পড় মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে আহত অবস্থায় তিনি শহরের বকুলতলা এলাকায় তার মেসে ফিরে গেলে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নীরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সাবেক সদস্য ছিলেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page