
নিজস্ব প্রতিবেদক :
মশার উপদ্রব থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে গৃহায়ন সমাজ কল্যাণ পরিষদ ও মুক্ত নারী ফাউন্ডেশন-এর উদ্যোগে ক্যান্টনমেন্ট থানা বিএনপির ব্যানারে মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগে এলাকার প্রায় ২০০ থেকে আড়াইশো অসহায় ও দুস্থ মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষকে এ ঝুঁকি থেকে রক্ষা করার লক্ষ্যেই এই মশারি বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম নিলু। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন খোকন, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু এবং সাবেক ছাত্রনেতা সারোয়ার আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোঃ খোরশেদ আলম শাকিল, মুক্ত নারী ফাউন্ডেশনের সভাপতি মাহমুদা হোসেন ইস্তা, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মমতাজ সাহা, মাটিকাটা ইউনিটের রিনা খানমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের সামাজিক সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে উপস্থিত দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ করা হয় এবং এলাকার জনগণ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page