
নিজস্ব প্রতিবেদক :
আজ ০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রিপরিষদের সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতামত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণের কল্যাণে গৃহীত কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page