প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৬, ২:১২ অপরাহ্ণ
মাননীয় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপিকে জনজাগরণের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক :
মাননীয় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দৈনিক জনজাগরণ পত্রিকা পরিবার। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনজাগরণের প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।
সৌজন্য সাক্ষাতে তথ্যমন্ত্রী দৈনিক জনজাগরণ পত্রিকার ভূয়সী প্রশংসা করে বলেন, গণমাধ্যম হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে জনজাগরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, পত্রিকাটি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে জনগণের কাছে নিরপেক্ষ সংবাদ তুলে ধরবে।
মন্ত্রী দৈনিক জনজাগরণ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে পত্রিকার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬