ঢাকা, ৩ মার্চ, ২০২৬: ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক প্রজাতন্ত্রের এলিট ফোর্স এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা করেছে যে, তাদের নৌবাহিনী বাহরাইনের শেখ ঈসা এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ভোরে ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে টেলিগ্রামে এ তথ্য পোস্ট করেছে।
বাহিনী বিবৃতিতে বলেছে যে, ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, ফলে মার্কিন ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ধ্বংস হয়েছে। তবে কোনো প্রমাণ উপস্থাপন করেনি আইআরজিসি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page