
নিজস্ব প্রতিনিধি :
ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। এর আগে তাদের দীর্ঘদিনের আঞ্চলিক শত্রু ইরানে হামলার কথা জানায় ইসরাইল।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
একাধিক মার্কিন সংবাদমাধ্যম দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ইসরাইলের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে ইরানে এই হামলা শুরু করেছে।
এর আগে ইসরাইল জানিয়েছিল যে, তারা ইরানে হামলা চালিয়েছে এবং নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপি-র মন্তব্যের অনুরোধে পেন্টাগন কোনো সাড়া দেয়নি।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page