
নিজস্ব প্রতিনিধি :
খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বৃহস্পতিবার খুলনার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি এ সময় চাঁদাবাজী, সন্ত্রাসী, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে বিএনপি'র সাহসী উচ্চারণ- এটা কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে উল্লেখ করেন।
উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আহসান হাবিব প্রামানিক, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালাসহ আরো অনেকে।
এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page