
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আব্দুর রহিম সাকির প্রটোকল ডিউটিতে যাওয়ার পথে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে গাড়িতে থাকা সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স থেকে বাঞ্ছারামপুর আসার পথে ঢাকা মেট্রো-ঠ:১৪-৩০৬৩ নম্বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পার্শ্বে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত সাতজন সদস্যকেই তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নায়েক জুয়েল মিয়া
কনস্টেবল শরিফ
হাসপাতাল সূত্রে জানা গেছে, এই দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ৫ জন স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page