
মোঃ বাপ্পারাজ খান-রাজবাড়ী :
রাজবাড়ীর পাংশায় পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও এতিম ১৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ পাংশা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রমজান খাদ্য বিতরণ ২০২৬ কর্মসূচির আওতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ আহমেদ।
কর্মসূচির আওতায় উপস্থিত ১০ জন দুস্থ ও এতিম ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল—চাল ৪০ কেজি, মসুরের ডাল ৪ কেজি, ভোজ্য তেল ৫ লিটার, চিনি ৩ কেজি, লবণ ১ কেজি, ছোলা ৫ কেজি, চিড়া ৩ কেজি এবং খেজুর ১ কেজি।
আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় ১৮০ জন সুবিধাভোগীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page