
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর প্রায় দুইটার দিকে রেলস্টেশনের পকেট গেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহের পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী মৃত ব্যক্তির নাম মো. মুন্নাফ (৬৮)। তাঁর বাড়ি ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলস্টেশনের পকেট গেটের সামনে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্টেশন এলাকার ব্যবসায়ীরা রেলওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম বলেন, ‘মরদেহের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page