
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুরে কপোতাহ্ম নদের পাড় থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন ও বিক্রি অভিযোগে সাদ্দাম হোসেন (৩০)নামে এক ব্যক্তি কে এক লহ্ম টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শরীফ হোসেনের ছেলে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় দুই ট্রাকভর্তি মাটি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কপোতাক্ষ নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ) ধারায় জরিমানা করেন। জরিমানার অর্থ, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়ার আদেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইশতিয়াক আহমেদ বলেন,নদের পার থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page