
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
পৌর শহীদ মিনারে পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে দিবসটির প্রথম প্রহরে গাইবান্ধা পৌরপার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন জেলা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলের করুণ সুরে ভাষা শহীদদের স্মরণে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় গাইবান্ধাবাসী স্মরণ করেছে সেই সকল বীর সন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। অমর একুশের চেতনা আজও প্রেরণা জোগায় অধিকার, মর্যাদা ও আত্মপরিচয়ের সংগ্রামে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page