
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
অমর একুশের প্রথম প্রহরে
মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ জানিয়েছে গাইবান্ধা জেলা যুবদল।
আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে
গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী এর নেতৃত্বে
গাইবান্ধা পৌর শহিদ মিনারে
ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এ সময় যুবদল নেতৃবৃন্দ বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের এই ত্যাগ নতুন প্রজন্মকে ভাষা ও দেশের প্রতি দায়িত্বশীল করে তুলবে।
শ্রদ্ধাঞ্জলি শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page