
নিজস্ব প্রতিনিধি :
১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং মানবসেবায় আরও বিশেষ অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় লায়ন খান আকতারুজ্জামান তাঁকে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ)-এর পিন পরিয়ে দেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘ সম্পৃক্ততা বিভিন্ন মহলে প্রশংসিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. শেখ ফরিদুল ইসলামের এই বিজয় এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। উন্নয়ন ও মানবকল্যাণকে অগ্রাধিকার দিয়ে তিনি তাঁর দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাই এখন মোংলা-রামপালবাসীর।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page