
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধা-০৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে জাতীয় নির্বাচনের আগের দিন ১১ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ২০১৮ সালের মতন ভিত্তিহীন অভিযোগে মামলা দায়ের করেছেন যার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করার অপচেষ্টা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।
উক্ত মামলায় সাঘাটা উপজেলার ছাত্রদলের বিপ্লবী নেতা মো: সোহেল রানা কে আজ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তার নিজ বাসা থেকে ঘুমন্ত অবস্থায় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
ফ্যাসিবাদ বিদায় নিলেও তার দোসররা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রয়েছে। গণতন্ত্র ও আইনের শাসনের স্বার্থে তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। ইনশাআল্লাহ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবেই।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page