
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
কেন সহিংস ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহ -৩ আসনে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গনভোট নির্বাচন। নির্বাচনে ১ লাখ ৭৪ হাজার ১২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মতিয়ার রহমান।
তাঁর নিকটতম ধানের শীর্ষের প্রার্থী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯০৩ ভোট।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এনামুল হাসান জানান, (কোটচাঁদপুর-মহেশপুর) দুই উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ সংসদীয় আসন।এ দুই উপজেলার মোট ভোটার ছিল ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। যার মধ্যে ২ লাখ ১৭ হাজার ৪ শত ৭০ জন পুরুষ আর ২ লাখ ১৩ হাজার ৫ শত ৪২ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। এ ভোট নেয়া হবে ১৬৬টি কেন্দ্রের ৭৭৯টি বুথের মাধ্যমে।
বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট থেকে ভোট গ্রহন শুরু হয়। চলে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত। কেন্দ্রগুলোয় সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল ভাল ছিল। তবে প্রতি কেন্দ্রে নারী ভোটার ছিল চোখে পড়ার মতো।
তবে হাঁ না ভোটের কোন ফলাফল পাওয়া যায়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page