
মস্কো, ১৪ আগস্ট, ২০২৪ (বাসস) : রাশিয়ার বেলগোরোডের প্রধান বুধবার জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, ইউক্রেনের বোমা হামলার কারণে সীমান্ত অঞ্চলে পরিস্থিতির ‘চরম অবনতি’ ঘটেছে। খবর এএফপি’র।
গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রাম বার্তায় বলেন, ‘ইউক্রেন সশস্ত্র বাহিনীর হামলা কারণে আমাদের বেলগোরোড অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং উত্তেজনাপূর্ণ হয়ে পড়েছে। দেশটির হামলায় সেখানে অনের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে।’
তিনি আরো বলেন, এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বুধবার থেকে ‘আঞ্চলিক পর্যায়ে জরুরি অবস্থা জারি করা হবে। তারপর সরকারি কমিশনকে একটি ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করার অনুরোধ জানানো হবে।’
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page