মুসলিম উদ্দীন-চট্টগ্রাম, মীরসরাই :
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১২০ জন। ওসমানপুর ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৫ হাজার ১১৪ জন।
তিনি ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের ব্যাপক উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন কোন অভিযোগ নেই, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page