
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের আগের ২ দিন, ভোটের দিন ও পরবর্তী সময়ে ২ দিন সহ মোট ৫ দিন নির্বাচনী অপরাধ দ্রুত বিচার নিশ্চিত করতে সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলার ৫ টি আসনে ১০ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার মনোনয়ন দিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এরপর প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মনোনীত ম্যাজিস্ট্রেটরা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত নির্বাচনি অপরাধের বিষয়ে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
জেলার ৫ টি আসনে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন, সুন্দরগঞ্জ ১ আসনে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আতিকুর রহমান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট পাঁপড়ি বড়ুয়া, সদর -২ আসনে, গোবিন্দ চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস. এম. গালিব হাসান ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট পলি রানী, সাদুল্যাপুর- পলাশবাড়ী -৩ আসনে, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাব্বির আহম্মেদ ও লিগ্যাল এইড অফিসার গোলাম রব্বানী, গোবিন্দগঞ্জ -৪ আসনে, যুগ্ম জেলা ও দায়রা জর্জ অলরাম কাজী ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিভিল জর্জ আবরার ইয়াসিন রুমি, সাঘাটা-ফুলছড়ি-৫ আসনে, ঠাকুরগাঁও জেলার লিগ্যাল এইড অফিসার মোঃ মজনু মিয়া ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক(যুগ্ন জেলা জর্জ) মোঃ রফিকুল বারী।
জেলার ৭ টি উপজেলার ৫ সংসদীয় আসনের ৬৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭৯টিকে গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে
নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ৭৯টি কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page