
মোহাম্মদ জনিরুল ইসলাম :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার পক্ষে পেয়ার পর ইউনিয়নে এক সমর্থন ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। পেয়ার পর ইউনিয়ন চেয়ারম্যান জহরুলের নেতৃত্বে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে বিজয়ী করার আহ্বান জানান।
সভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম জোরদার করার ঘোষণা দেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page