
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
জেলা পরিষদ গাইবান্ধার বাস্তবায়নে- বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত এর কমপ্লিট শার্টডাউন কর্মসূচি ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় গাইবান্ধা জেলা পরিষদের সামনে পালন করছে বাংলাদেশ জেলা পরিষদ কর্মচারী সমিতি গাইবান্ধা শাখা।
সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে উক্ত কমপ্লিট শার্টডাউন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান,
বাংলাদেশ জেলা পরিষদ কর্মচারী সমিতি গাইবান্ধা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের সকল সরকারি কর্মচারিবৃন্দ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page