
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গোবিন্দগঞ্জে হাসপাতাল মোড়ে চলছে রমরমা ভেজাল ঔষধের ব্যবসা।
গোবিন্দগঞ্জ মেডিকেলের এক চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই চিকিৎসক কিছু ওষুধ কোম্পানির কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণ করে বাজারে অনুমোদনহীন ও নকল ওষুধ রোগীদের ব্যবহারের জন্য প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন।
অভিযোগে বলা হয়, এসব ওষুধ তিনি নিজ উদ্যোগে হাসপাতালের বাইরে থেকে সংগ্রহ করে একটি নির্দিষ্ট ওষুধের দোকানের মাধ্যমে বিক্রি করাচ্ছেন। প্রেসক্রিপশনে শুধু ওষুধের নামই নয়, কোন দোকান থেকে ওষুধ নিতে হবে—সেটিও লিখে দেওয়া হচ্ছে এবং রোগীদের সরাসরি ওই দোকান থেকেই ওষুধ নিতে বলা হচ্ছে।
ভুক্তভোগীদের বেশিরভাগই অসহায় ও গরিব মানুষ। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং চিকিৎসা নিয়েও হেনস্থার শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, বাজারে স্বীকৃত শীর্ষ কোম্পানির ওষুধ থাকা সত্ত্বেও সেগুলো না লিখে নিম্নমানের, এমনকি ঘরে তৈরি ধরনের ওষুধ প্রেসক্রিপশনে দেওয়া হচ্ছে।
এর আগেও এক সাংবাদিক এ বিষয়ে প্রতিবেদন করলে সংশ্লিষ্ট চিকিৎসক সাময়িকভাবে এসব কার্যক্রম বন্ধ করেছিলেন। হাসপাতালের কর্তৃ পক্ষ থেকেও একাধিকবার তাকে এ ধরনের ওষুধ না লেখার জন্য নিষেধ করা হয়। কিন্তু বর্তমানে আবারও একই অনিয়ম শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে সাধারণ মানুষের স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতি আর না হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page