
মোঃ সুজা মিয়া- গাইবান্ধা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে সুজন( সুশাসনের জন্য নাগরিক) জেলা কমিটির আয়োজনে জেলা শহরের পৌর পার্কের বিজয় স্তম্বে এই জনগনের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সুজনের সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে সদরের ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেন।
তারা হলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) মনোনিত কাচিঁ প্রতিকের সংসদ সদস্য প্রার্থী আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কাস্তে প্রতিকের প্রার্থী মিহির ঘোষ, বাংলাদেশ ইসলামি আন্দোলন হাতপাখা প্রতিকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ, জনতার দলের কলম প্রতিকের প্রার্থী শাহেদুর হাসান।
এ সময় প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী ইসতেহার তুলে ধরেন এবং প্রতিকে ভোট চান। এরপর সৎ, যোগ্যতাবান ব্যক্তিকে ভোট প্রদানের লক্ষ্যে সাধারন ভোটারদের কে শপথ বাক্য পাঠ করানো হয়। শেষে উপস্থিত ভোটারদের সদরের নানা রকম সমস্যা নিয়ে প্রশ্ন করেন এবং প্রার্থীরা তার উত্তর দেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশ করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page