
রফিকুল ইসলাম :
৯ম পে স্কেলের গেজেট দ্রুত জারির দাবিতে শেরপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আজ ৩ ফেব্রুয়ারী শহরে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তারা ৯ম পে স্কেল দ্রুত কার্যকর করার দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পুরনো কাঠামোয় জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলেও তারা উল্লেখ করেন।
সমাবেশে আরও বলা হয়, দ্রুত সময়ের মধ্যে গেজেট জারি না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page