
মোঃ আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমাণ প্রতিনিধি :
গাজীপুর জাতীয় সংসদের ২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে রিকশা, ভ্যান ও অটো চালকদের সাথে ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের করার লক্ষ্যে মতবিনিময় ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ কৃষি গবেষণা একতা সঙ্গের হলরুমে এ নির্বাচনী আলোচনা ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। জহির হোসেনের সভাপতিত্বে,গাজীপুর মেট্রো থানা ২৭ নং ওয়ার্ড যুবদল নেতা মাজেদুল ইসলাম নিরবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ রোকুনুজ্জামান সরকার উজ্জ্বল। ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ২৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোক্তার হোসেন, গাজীপুর সদর মেট্রো থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, মোহাম্মদ মিজানুর রহমান, ও ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বারি গাজীপুরের সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটু প্রমুখ।
আলোচনা শেষে রিকশা, ভ্যান ও অটো চালকরা বিএনপি'র মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে মহানগরের বিভিন্ন এলাকায় অটো রিক্সা বহরে বিরাট শোডাউনের মধ্যে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page