
গাজীপুর-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা
মাহফুজ আহাম্মেদ মুন্না :
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ আসনের মৌচাক ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রচারণা কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা মামুন কবির ও শহিদুল ইসলাম।
প্রচারণাকালে বিএনপি নেতা মামুন কবির ও শহিদুল ইসলাম এবং সকল নেতৃবৃন্দ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই।
নেতারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। এ ধরনের প্রচারণা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে বলেও তারা জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page