
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় মহানগরীর সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে নগরীর নিউমার্কেট সংলগ্ন বাইতুন নূর মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে এই বিশাল প্রচার মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালীন নেতা-কর্মীরা সাধারণ পথচারী, রিকশাচালক ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের আগমনী বার্তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শিববাড়ি মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে রাকিবুল হাসান রাকিব বলেন, "তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার এই আগমন খুলনার মাটিতে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। আমরা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে এই কর্মসূচি সফল করতে বদ্ধপরিকর।"
প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হক টিটু,তসলিম রেজা সদস্য শেখ তারেক,হাসান মুন্সী,বাবু মোল্লা সোনাডাঙ্গা থানার যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত,ফয়সাল গাজী সদস্য মিথুন,রায়হান,স্বপন,কামরুল,সোহরাব,সোহেল,শামসুদ্দিন ওয়ার্ড সদস্য সচিব রোহান সদস্য মাহফুজ,রিপন,মাসুদ রানা,শিমুল,আ:রহমান,কালুমোল্লা,আরমান,তামিম,রানা,বাবুল,রাসেল,সাগর,মৃদুল.মহারাজ,মাসুম,রবিউল,বেল্লাল,রুবেল সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক।
মিছিলে অংশ নেওয়া কর্মীরা জানান, দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমনকে ঘিরে খুলনার তৃণমূল নেতা-কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page