
মোঃ শফিকুল আলম শাকিল-গাইবান্ধা :
গাইবান্ধা জেলায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) হিসেবে পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন জনাব প্রনব দাস।এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন, মহোদয়। পুলিশ সুপার মহোদয় নবাগত সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস)-কে পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page