
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
ঝিনাইগাতীতে নির্বাচনের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম (৪২) নিহত হওয়ার ঘটনায় শেরপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
সরেজমিনে দেখা যায়, ঝিনাইগাতী উপজেলার গোপালখিলা গ্রামে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের বসতবাড়িতে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
সকাল ১১টার দিকে নিহতের বাড়িতে সান্ত্বনা জানাতে আসেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হত্যা মামলা দায়ের করা হবে।
প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিহতের স্বজনরা দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিকে, মাওলানা রেজাউল করিমের প্রথম জানাজা শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। দ্বিতীয় জানাজা রাতে নিজ গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝিনাইগাতী ও শ্রীবরদী এলাকায় চার প্লাটুন বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। ঝিনাইগাতী বাজার এলাকায় নীরবতা বিরাজ করছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান, এখনো মামলা দায়ের হয়নি।
তবে তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page