শফিকুল ইসলাম-বার্তা সম্পাদক :
২৭ জানুয়ারি ২০২৬ তারিখ মধ্যরাতে বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়।

অভিযান কালে ১টি রিভলভার, ককটেল বোমা, বিস্ফোরক সামগ্রী এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page