
কাজী মাহবুবুল আলম (নিলু) :
সাবেক ছাত্রনেতা, মানিকদি নিবাসী সবার প্রিয় সাবেক ছাত্রনেতা নুরুল আফসার বাবুর সহধর্মিনী আজ বিকাল চারটা পাঁচ মিনিটে (৪:০৫) আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, ক্যান্টনমেন্ট থানা বিএনপি,১৫ নম্বর ওয়ার্ড বিএনপি, সকল ইউনিট বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, শোকাহত পরিবারকে সবুর দিন। মরহুমার জানাজার নামাজ বাদ এশা আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠে অনুষ্ঠিত হবে । উক্ত জানাযার নামাজে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীসহ, সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরিক হওয়ার জন্য আহ্বান করেছেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন।
শোক বার্তায়
কাজী মাহবুবুল আলম ( নিলু)
যুগ্ম আহবায়ক ও দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ক্যান্টনমেন্ট থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page