
নিজস্ব প্রতিনিধি :
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে জিপিএ–৫ অর্জন করে কলেজের সর্বোচ্চ ফলাফল করায় ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের শিক্ষার্থী তাসপিয়া আর ইসলামকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্নেল মুহাম্মদ সাদিক মাহমুদ তাসপিয়া আর ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, তাসপিয়া আর ইসলাম এর পিতা রফিকুল ইসলাম জাকির মিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এসটিভি বাংলার প্রধান নির্বাহী পরিচালক। মেয়ের এই সাফল্যে পরিবার আনন্দিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তাসপিয়ার বাবা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page