
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলায় গণকবরস্থান সংস্কার ও উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত ১ লাখ ১৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনসিপি গাইবান্ধা জেলার সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও জাসদ নেতা খাদেমুল ইসলাম খুদির একনিষ্ঠ কর্মী রায়হান রাজুর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থ উত্তোলন করা হলেও নির্ধারিত কাজ যথাযথভাবে সম্পন্ন হয়নি। এ ঘটনায় এলাকার এক স্থানীয় ব্যক্তি সাদুল্ল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়, প্রকল্পের অর্থ উত্তোলন করে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page